Advertisement

রশিদনগরে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান : সরকারের স্বৈরাচারি কর্মকান্ডের প্রতিবাদ জানাতে ১২ মার্চ ঢাকায় যেতে হবে


নামু প্রতিনিধি
কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আগামি ১২ মার্চ দেশের প্রত্যন্ত অঞ্চল
থেকে বিএনপি নেতা-কর্মীদের ঢাকায় যেতে হবে। জালিম সরকারের স্বৈরাচারি কর্মকান্ডের প্রতিবাদ জানাতেই ‘চলো, চলো, ঢাকায় চলো’ কর্মসূচী সফল করতে হবে।’
তিনি তৃণমূলের বিএনপি ও শহীদ জিয়ার আদর্শের অনুসারিদের ‘ঢাকা চলো’ কর্মসূচীতে দলে দলে যোগ দেয়ার আহবান জানিয়েছেন।
তিনি গতকাল শুক্রবার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে আজ নৈরাজ্য চলছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। তেল, গ্যাস, পানি নিয়ে চলছে হাহাকার। মৃত্যু যেন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে। কার জান কখন সেই নিশ্চয়তা নেই। গুপ্তহত্যা ও গুমের শিকার হচ্ছে শত শত মায়ের সন্তান।’
মাস্টার মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্টিত এই মতবিনিময় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শাহাব উদ্দিন চৌধুরী, রামু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আবদুস শুক্কুর, সদর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য জানে আলম, মহিলা নেত্রী ফরিদা ইয়াসমিন, ছাত্রনেতা আরিফুর রশিদ, শাহজাহান চৌধুরী আজাদ, আজিজুর রহমান সিকদার, শেফায়েল উদ্দিন চৌধুরী, আবুল মনজুর, হাফেজ জসিম উদ্দিন, সাবেক ইউপি মেম্বার নুরুল আলম, আবুল হোসেন মিয়া, মাস্টার নুরুল হুদা, জাফর আলম, মাওলানা সালামত উল্লাহ, মৌলানা আবুল হোসেন, সাবেক মেম্বার মোকতার আহমদ, সাবেক মেম্বার আবদুর রহমান, সাবেক মেম্বার আবদুস শুক্কুর প্রমূখ।
রশিদনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্টিত এই সমাবেশ পরিচালনা করেন এন কে এম তৌহিদুল্লাহ চৌধুরী।

Post a Comment

0 Comments