শহর প্রতিনিধি
কক্সবাজারসহ সারাদেশে শিশু শ্রমিকের সংখ্যা দিন বৃদ্ধি পাচেছ। শিশুশ্রমের সাথে জড়িত শিশুদের স্বাস্থ্য এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ জীবনের জন্য মারাত্মক
হুমকি স্বরুপ। ঝুকিপূর্ণ ও নিকৃষ্ট ধরণের শ্রমসহ সকল ধরণের শিশুশ্রম হতে শিশুদের প্রত্যাহার করে শিক্ষিত জাতি হিসেবে জীবনের অর্থপূর্ণ সাধন করতে হবে। এক্ষেত্রে অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে। কক্সবাজারের শুটকি মহাল থেকে শিশুদের প্রত্যাহার শিশুদেরকে স্কুলমূখী করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
২ মার্চ শুক্রবার বেলা ১১ টায় কক্সবাজারের পশ্চিম কুতুবদিয়া পাড়ায় শিশুশ্রম নিরসন ও প্রতিরোধ প্রকল্পের আলোর দিশারী হেলপ পাঠশালা উদ্বোধনকালে লার্নিং ফর লাইভ ইউ কে বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোকনুজ্জামান এসব কথা বলেন।
তিনি হেলপের শিশুশ্রম নিরসন ও প্রতিরোধ প্রকল্প কক্সবাজারের প্রশংসা করে বলেন, শিশুশ্রম নিরসনে হেলফ এ ধরণের কার্যক্রম গ্রহণ সত্যি প্রশংসার দাবিদার। এ প্রকল্পের মাধ্যমে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতিপাড়া ও নাজিরার টেক সংলগ্ন শুটকি খোলা হতে শিশু শ্রমিক প্রত্যাহার ও তাদের পিতা মাতার আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের সুযোগ তৈরী হবে এবং শিশুদের স্কুলমুখী করতে নানা সহায়তার মাধ্যমে একটি সুশিক্ষিত জাতি গড়ে তুলতে সক্ষম হবে।
হেলপ এর নির্বাহী পরিচালক এম এ কামরুল হাসানের সভাপতিত্বে ও হেলপের কমিউনিটি ফেসিলেটর এম. শফিউল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লার্নিং ফর লাইভ ইউ কে এর প্রজেক্ট সহকারী ক্যাথিন কলিন, সংস্থার পরিচালক শেখ খালিদ জামান, প্রকল্প পরিচালক এস, এখলাছ ফকির, কক্সবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার কামাল, সমাজসেবক আতিকুল্লাহ,
হাফেজ জসিম উদ্দিন এর কুরআন তেলায়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে হেলপ এর প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর হোসেন, হারুনুর রশিদ, কাউন্সিলর খালেদা ইয়াসমিন, কমিউনিটি ফেসিলেটর আতিকুর রহমান, মোহাম্মদ ইউসুফ, অপু, নুর কামাল, কামাল, ফিরোজা, ফাতেমা, আমান, ইসমাইল, বেবীসহসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ এখলাছ ফকির তার বক্তব্যে বলেন, ঊাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত দারিদ্র দূরীকরণ ও জীবন মান্নোয়নের জন্য এবং শিশু শ্রম নিরসন ও শিশুর দীর্ঘমেয়াদী নিরাপদ ও টেকসই পরিবর্তনের জন্য কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড এর সমিতিপাড়া এবং নাজিরারটেক শুটকি মহালে কর্মরত শিশু শ্রমিক নিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে শুটকি উৎপাদন খোলা হতে শিশুদের মুক্ত করে শিশুদেরকে পরিবার ও স্বাভাবিক জীবনে পুন:একত্রীকরণ এবং শিশুদেরকে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি এ প্রকল্পের অধিনে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড এর বাসইন্যা পাড়াসহ কয়েকটি অঞ্চলে আরো ৫টি পাঠশালা স্থাপন করা হবে বলে জানান।
অনুষ্টানের আগে অতিথিবৃন্দ এলাকার শিশু ও অভিভাবকদের নিয়ে ফিটা কেটে আলোর দিশারী হেলপ পাঠশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে। পরে অতিথিবৃন্দ নাজিরারটেকের শুটকি মহাল পরিদর্শন করেন এবঙ শুটকি মহালের নিয়োজিত শিশু শ্রমিক ও মালিকদের সাথে কথা বলেন।

0 Comments