সংবাদ বিজ্ঞপ্তি
সাংবাদিক দ¤পতি সাগর-রুনির খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৫ মার্চ সাংবাদিক সমাবেশ করবে
কক্সবাজারে কর্মরত সাংবাদিক সমাজ। এতে বক্তব্য রাখবেন বিএফইউজে এর দু’সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমীন গাজীসহ কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ। সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে এক সভা সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, প্রবীণ সাংবাদিক এসএম আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি আতাহার ইকবাল, সাধারণ সম্পাদক জিএএম আশেক উল্লাহ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন বাহারী, ইলেক্ট্রনিক্স মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি। সভায় ৫ মার্চের সাংবাদিক সমাবেশ সফল করতে কক্সবাজার জেলায় কর্মরত সকল সংবাদ কর্মীকে অনুরোধ জানানো হয়।

0 Comments