এম আলী হোসেন চকরিয়া:
চকরিয়া কৈয়ারবিলে জমি জমার বিরোধকে কেন্দ্র করে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিরাজ করছে। জানা গেছে, উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদঁক টুড়াপাড়া নামক এলাকার মৃত ঈমাম উদ্দিনের পুত্র আলী আহমদ গং দীর্ঘ ৬০ বছর ধরে সরকারী খাস জমিতে বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। উক্ত বসত ভিটায় একই এলাকার নাগু মিয়ার পুত্র আবুল কাসেম গং ওই জমিতে লূলুপ দৃষ্টি দিয়ে তার দাবী করে বসে। এতে কৃষক আলী আহমদ গং নিরোপায় হয়ে তার দখলিয় বসত ভিটা সত্য ও তাদের তারা কাসেম গং এর কাছ থেকে নন জুডিসিয়াল ষ্টাম্প মূলে ওই জমি ক্রয় করে নেন। এদিকে দীর্ঘ বছর পার হওয়ার পর কৃষক আলী আহমদ পুরাতন বাড়ী ভেঙ্গে যাওয়ায় নতুন বাড়ী নির্মান করলে পুনরায় আবুল কাসেম গং তাদের বিরোদ্ধে ষড়যন্ত্র মূলক প্রতারণার আশ্রয় নিয়ে চকরিয়া নিবার্র্হী মেজিষ্ট্রেট বরাবর ১৪৪ ধারা ছেয়ে একটি আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নিদের্শ দিলে কর্তব্য রত এস.আই আবুল কালাম ঘটনা স্থলে গিয়ে আইন শৃংঙ্কলা নিয়ত্রনের সার্থে উভয পক্ষকে স্তীতি অবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করে। এঘটনায় বিরোধীয় জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিরাজ করছে। এব্যাপারে এলাকাবাসী উক্ত ঘটনা নিরোষন কল্পে প্রশাসনের উর্দতন কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।

0 Comments