Advertisement

মহাসড়কের রশিদনগরে ট্রাকের ধাক্কায় মাইক্রো খাদে , আহত -৭


এস.এম.তারেক,ঈদগাঁও ,সদর কক্সবাজার :
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগরের পানির ছড়া নতুন বাজারে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে ৭ যাত্রী আহত হয়েছে। আহতদের হেলাল উদ্দিন নামের এক যাত্রীর অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে মাইক্রো শ্রমিকেরা জানিয়েছেন। ১ মার্চ সকাল ৯ টা’য় এ দূর্ঘটনা ঘটে। আহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী। দূঘটনা কবলিত মাইক্রো ও ট্রাক্্েরর নাম্বার হচ্ছে চট্টমেট্রো চ- ১১-৫৫৬১ ও চট্টমেট্টো-৩৪৯০।  মাইক্রোটি যাত্রী বোঝাই করে চট্টগ্রামের দিকে এবং ট্রাকটি কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জনায়  অদক্ষ হেলপার ট্রাকটি চালনোর কারণে দূর্ঘটনাটি ঘটেছে বলে জানান। 

Post a Comment

0 Comments