প্রেস বিজ্ঞপ্তি:
সাংবাদিক দ¤পতি সাগর-রুনির খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গণঅনশন করেছে কক্সবাজারে কর্মরত সাংবাদিক সমাজ।
দেশব্যাপী সাংবাদিকদের গণঅনশন কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার প্রেসক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার ও কক্সবাজার রিপোটার্স ইউনিটির উদ্যোগে গতকাল সকাল ১১টায় কক্সবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে এ অনশন কর্মসূচী পালিত হয়।
দেশব্যাপী সাংবাদিকদের গণঅনশন কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার প্রেসক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার ও কক্সবাজার রিপোটার্স ইউনিটির উদ্যোগে গতকাল সকাল ১১টায় কক্সবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে এ অনশন কর্মসূচী পালিত হয়।
অনশন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, একের পর এক সাংবদিক হত্যাকাণ্ড চলছে। কোনোটিরও বিচার হচ্ছে না। গত ২০ বছরে অনৈক্যের কারণে যা হারানো হয়েছে, তা সাগর-রুনির মৃত্যুর পর এই ঐক্যের মাধ্যমে পুনরুদ্ধার করা হবে। বিচার বিভাগ আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এ অবস্থায় আমরা চুপ থাকতে পারি না। বক্তারা বলেন, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। আমরা কোনো রক্তচক্ষুর কাছে অতীতেও মাথানত করিনি। সাগর-রুনির রক্তের ওপর দাড়িয়ে ঘোষণা করতে চাই, কোনো রক্তচক্ষুর কারণে আমরা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপের সুযোগ দেব না। একদিকে তথ্য অধিকার আইন পাশ করা হয়েছে। অন্যদিকে পরিবেশনের নিয়ম জানানো হচ্ছে আমাদের। এটি হতে দেব না। কোনোভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে সেটি মেনে নেয়া যাবে না।
এর আগে গত ১৮ ফেব্রয়ারি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা তদন্ত করে দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে কক্সবাজারে কর্মরত সাংবাদিক সমাজ মানববন্ধন ও সমাবেশ করেন।
এ ছাড়া ২৭ ফেব্রয়ারি সব সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট ও কালো ব্যাচ ধারণ করা হয়।
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে এবং কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক জিএম আশেক উল্লাহ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কামাল হোসেন আজাদ, চ্যালেন আই ও আমাদের সময় প্রতিনিধি সরওয়ার আজম মানিক, দৈনিক আপনকন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক আমানুল হক বাবুল, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি, কক্সবাজার পরিবেশ সংরক্ষন পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মামুন, ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, সমুদ্রবার্তার চীফ রিপোর্টার জাবেদ আবেদীন শাহীন, দৈনিক হিমছড়ির বিশেষ প্রতিবেদক এএইচ সেলিম উল্লাহ, দৈনিক কক্সবাজার স্টাফ রিপোর্টার আহসান সুমন, দৈনন্দিন স্টাফ রিপোর্টার ওয়াহিদুর রহমান রুবেল, সোহরাব হোসেন চৌধুরী প্রমুখ।


0 Comments