নিজস্ব প্রতিবেদক
টেকনাফের ভূমি সংক্রান্ত সকল কাজে দালাল না ধরে সরাসরি কাজ আদায় করে নিতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন টেকনাফ উপজেলার সহকারি কমিশনার (ভূমি)
আবদুল্লাহ আল মামুন। গতকাল দৈনিক কক্সবাজারবাণীতে টেকনাফ ভূমি অফিসে কমেনি দালালের উৎপাত শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে বিষয় সংক্রান্তে তিনি এ কথা জানান। এ সময় সহকারি কমিশনার (ভূমি) জনাব আবদুল্লাহ আল মামুন বলেন, গতকাল কক্সবাজারবাণীতে প্রকাশিত সংবাদটিতে তথ্যগত কিছু ত্রুটি ছিল। সেটি হচ্ছে, গত ২৮/১২/২০১১ সালে হাবিব উল্লাহ নামক কাটাবনিয়া এলাকার একজন মৃত ব্যক্তি ব্যক্তির নামে জমির খতিয়ান হয়। আসলে এই খতিয়ানটি করার পেছনে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র ছিল। পরবর্তীতে অবশ্যই একই ইউপি চেয়ারম্যান উক্ত ব্যক্তিকে মৃত বলে আরেকটি প্রত্যয়ন পত্র দিলে এ ব্যাপারে মামলা নং- ১৪৪২/১০১১ আপত্তি মুলে খতিয়ানটি বাতিল করা হয়।

0 Comments