Advertisement

কর্মসংস্থান কর্মসূচীতে এমপি বদি দরিদ্রদের সেবায় আত্মনিয়োগ করুন

জিয়াউর রহমান জিয়া
ত্রাণ, দূর্যোগ ও পূর্ণবাসন মন্ত্রণালয়ের আওতাধীন টেকনাফে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (২য় পর্যায়) সভায় সংসদ সদস্য আবদুর রহমান বদি স্থানীয়
জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদানে কোনরূপ ব্যতয় ঘটলে বরদাস্ত করা হবে না। সততা ও নিষ্টার সাথে কাজ করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট থাকুন। বিবেক দিয়ে অতি দরিদ্রদের সেবায় নিজেদের আত্মনিয়োগ করুন।’
জানা যায়, গতকাল ১২ মার্চ সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (২য় পর্যায়) সভায় সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আহসান উল্লাহর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি জাফর আলম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এইচএম ইউনুচ বাঙ্গালী, মহিলা ভাইস-চেয়ারম্যান মিজবাহার ইউছুফ, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আলম, সাবরাং ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুস সালামসহ সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দ।

Post a Comment

0 Comments