বরিশালে ‘মেয়র নাইট সঙ্গীত সন্ধ্যা’য় তারকা শিল্পী বেবী নাজনীনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে উচ্ছশৃঙ্খল দর্শক-শ্রোতা। এ সময় রসিকতার ছলে মঞ্চে উপস্থিত সিটি মেয়র শওকত হোসেন হিরণ বলেন, গান শুনে জুতা মারেন, নতুন জুতা মারবেন, পুরান জুতা মারছেন কেন? এ নিয়ে নগরীর অনুষ্ঠানস্থলে হাস্যরসের সৃষ্টি হয়। সম্প্রতি সেখানে রাত ৮টায় হাজার হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে মেয়র নাইটের উদ্বোধন ঘোষণা করেন
মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি সিটি মেয়র শওকত হোসেন হিরণ। এ সময় আতশবাজিতে আলোকিত এবং প্রকম্পিত হয়ে ওঠে বঙ্গবন্ধু উদ্যানের আকাশ। অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন শিল্পী প্রীতম। পরে মঞ্চে
আসেন বেবী নাজনীন। তার তৃতীয় গান চলা অবস্থায় মঞ্চে জুতা নিক্ষেপ করেন সামনের সারির এক উচ্ছৃঙ্খল দর্শক শ্রোতা। পরে মেয়র হিরণ সবাইকে সংযত থেকে আগত অতিথিদের সম্মান দেখাতে বলেন।

0 Comments