Advertisement

টেকনাফে ফরহান জাহাজ অতিরিক্ত যাত্রী বহন করেই যাচ্ছে : দুর্ঘটনার আশংকা


মোঃ আশেকুল্লাহ ফারুকী, টেকনাফ
টেকনাফ সেন্টমার্টিন নৌ রুটে যাতাযথকারী ফারহান নামক জাহাজটি ঝুঁকি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহণ করেই যাচ্ছে। এই জাহাজের বিরুদ্ধে অতীতে
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শুধু জরিমানা আদায় করছে কিন্তু এর পরও এই জাহাজটি আইনের আওতায় আনা যাচ্ছে না। ঝুঁকি মাথায় নিয়ে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে এই ফরহান নামক জাহাজটি অতিরিক্ত যাত্রী বহন অব্যাহত রেখেছে। গত ২রা মার্চ দমদমিয়া বিজিবি সংলগ্ন অবকাশের নিজস্ব জেটি ঘাট থেকে ১হাজার যাত্রী নিয়ে সেন্টমার্টিন উদ্দেশ্যে চলে যায়। এই জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা ৪০০জন। এর স্থলে অতিরিক্ত যাত্রী বহন করেই যাচ্ছে। অথচ সেখানে কোষ্টগার্ড ও পুলিশ বাহিনী নিয়োজিত থাকার পরও এই জাহাজটি কেন এবং কিভাবে এবং কিভাবে অতিরিক্ত যাত্রী বহন করে তাহা নিয়ে সচেতন মহলের মধ্যে ভাবিয়ে তুলেছে। ইতি পূর্বে এই ফরহান নামক জাহাজটি অতিরিক্ত যাত্রী বহণের দ্বায়ে ভারংবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছিল। কিন্তু এর পরও তাদের অপকর্ম থামেনী। প্রশাসন এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে অতিরিক্ত যাত্রী বহনের ঝুকি থেকে পরিত্রান পাবে। এছাড়াও জাহাজ কতৃপক্ষের যে সব অভিযোগ উঠেছে তার মধ্যে পর্যটকদের হয়রানী, গলাকাটা বাণিজ্য, সেবার নামে প্রহোশন ও অসদাচরণ।

Post a Comment

0 Comments