আমিনুল ইসলাম
টেকনাফের হ্নীলায় পাওনা টাকা চাওয়ায় বির্তকের জেরধরে বসত-বাড়িতে পাথর নিক্ষেপ,ভাংচুর ও মহিলাদের উপর হামলার ঘটনা ঘটেছে।
জানাযায়-২মার্চ সন্ধ্যা ৭টারদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পূর্বপাড়া গ্রামের ছৈয়দ আহম্মদের পুত্র ফরিদ আলমের কাছ থেকে মোহাম্মদ হোছন বাইট্রার পুত্র আবু তালেব ৪শ টাকা পাওনা ছিল। এ টাকা চাওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া হয়। এতে ফরিদ গং বসত-বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং মহিলাদের উপর হামলা চালায়।এতে ছলেমা খাতুন,হামিদা বেগম,মালেকা খাতুন,তসলিমা আক্তার,মোহাম্ম,দ হোছন,সালাহ উদ্দিন,আব্দুল্লাহ আহত হয়। তাদের টেকনাফ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বাড়ির মালিক ৫ ভরি স্বর্ণ লুট হয়েছে বলে অভিযোগ করেন। স্থানীয় মেম্বার ফরিদুল আলম এলাকায় এসে লোকজন থেকে জেনেছে বলে স্বীকার করেন।

0 Comments