ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়া উপজেলা সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুশীল পাড়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় নবনির্মিত মন্দির উদ্বোধন ও মহতি ধর্মীয় সভা চলাকালে মঞ্চের সামনে চেয়ারে বসাকে
কেন্দ্র করে মন্দিরে আগত পুজারীদের মধ্যে কথাকাটা কাটির এক পর্যায়ে দাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সৃষ্টি হয়। এ সময় একদল উশৃংখল পুজারী ও দর্শনার্থীদের হামলায় শিশু ও মহিলাসহ ৫ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হল শিশু সূমন(৪), আপন মর্মা(২৬), রাধা বালা(৫৫) ও বাদল শর্মা(৭) আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, মহতি ও দর্মীয় সভার প্রধান অথিতি চকরিয়া পৌরসভার সাবেক মেয়র জাফর আলম বক্তব্য দেওয়ার পর পরই একটি চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্টানে বিশৃংখলা দেখা দিলে স্থানীয় পুজা কমিটির লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু একদল যুবক হঠাৎ করে জেলা পুজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা, চকরিয়া উপজেলা পুজা ককিটির আহবায়ক তপন কান্তি দাশ, সদস্য সচিব বাবলা দেব নাথ ও যুগ্ন আহবায়ক উত্তম দাশের উপর হামলা চালায়। এসময় নেতৃবৃন্দরা কোন প্রকারে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পায়। এ হামলার ঘটনাকে কেন্দ্র করে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের দু‘পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

0 Comments