নেচার আহমদ:
কক্সবাজার শহরের বড় বাজার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে তান্ডব চালিয়েছে র্দূবৃত্তরা। গত বুধবার দিবাগত রাত ৮ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় বাজারস্থ জিবি মাকের্টে ১২/১৪ জনের একটি দল হামলা চালায়। এসময় মাকের্টের অফিসের কক্ষে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়।
জিবি মাকের্টের মালিক নুর মোহাম্মদ জানান, কিছুদিন ধরে চিহ্নিত সন্ত্রাসীরা তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এ চাঁদা না দেয়ায় বুধবার রাতে মোহাম্মদ আমিন, আবদুল আমিন, নুরুল আমিন এর নেতৃত্বে একটি দল তার অফিসে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা মার্কেটের কেয়ারটেকার জাফরকে মারধর করে চাবি ছিনিয়ে নেয়। এর পর তার অফিসে ঢুকে ভাংচুর সহ নগদ ২ লাখ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
কয়েকজন ব্যবসায়ী জানান, ঘটনার সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় আতংক সৃষ্টি করে। পরে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে এগিয়ে আসলেও সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এদিকে, ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জন্য প্রশাসনের নিকট আহবান জানিয়েছেন।

0 Comments