Advertisement

চকরিয়ায় যৌন হয়রানি ও নারী নির্যাতন প্রতিরোধের শপথ


এম জিয়াবুল হক:
চকরিয়ায় দিনব্যাপী প্রচার অভিযানে অংশ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নারী উন্নয়ন সংগঠনের কর্মকর্তা ও এলাকার সুধীজনরা শপথ করেছেন যৌন হয়রানি ও নারী নির্যাতন প্রতিরোধে তারা এক হয়ে কাজ করবে। তাদের এই শপথকে বাস্তবে পরিনত করতে প্রশাসনের তরফ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন। ২৯ফেব্রুয়ারী সারাদিনের এই কর্মসুচীর আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডি। 
        জানা গেছে, ওইদিন সকালে চকরিয়ার বিমানবন্দরস্থ বিজয়মঞ্চ থেকে তিনটি ভ্রাম্যমান ট্রাকে এ প্রচার অভিযান উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চকরিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা ব্যানার পেষ্টুন লাগিয়ে ও মাইকে দেশ্বত্ববোধক গান পরিবেশনের মাধ্যমে প্রচার অভিযানের গাড়ি বহর উপজেলার কাকারা, লক্ষ্যারচর, কৈয়ারবিল ইউনিয়নের চারটি শিক্ষা প্রতিষ্টানে প্রতীকি অনুষ্টান ও এলাকা প্রদিক্ষন শেষে বরইতলী ইউনিয়ন পরিষদে সমাবেশে মিলিত হয়। বিকেল ৩টায় বরইতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, আইএসডি’র প্রধান নির্বাহী এসএম নাজের হোছাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র শহিদুল আলম, সামাজিক উদোক্তা পরিষদ চট্রগ্রামের সহসভাপতি আবু তাহের, বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, মকছুদুল হক ছুট্্েরা, এসএম মনজুর হোছাইন চৌধুরী, নারী নেত্রী উম্মে কুলছুম মিনু, ডা: শাহেনা বেগম, প্রধান শিক্ষক আবু তাহের, মোহাম্মদ মাষ্টার আলী, আইএসডি কর্মকর্তা গিয়াস উদ্দিন, অনুষ্টান পরিচালনা করেন কর্মসুচী কর্মকর্তা আজাদ কামাল টিপু। অনুষ্টানে ওই বিদ্যালয়ে দুই শিক্ষার্থীও যৌন হয়রানি প্রতিরোধে বক্তব্য রাখেন। সভার পরে প্রচার অভিযানের সকল সদস্যরা বরইতলী ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিদের সাথে ভোজসভায় মিলিত হন। প্রচার অভিযানটি উপজেলায় যৌন হয়রানি ও নারী নির্যাতন বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করেছে।

Post a Comment

0 Comments