Advertisement

নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ২২ তম দ্বিবার্ষীক নির্বাচন আজ


নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ২২ তম দ্বিবার্ষীক কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে আজ। এ নির্বাচনকে ঘিরে প্রেস ক্লাবের সদস্যসহ সংবাদকর্মীদের মাঝে বিরাজ করছে
উৎসবের আমেজ। এবারের দ্বিবার্ষীক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক তিনটি পদে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন অনুষ্টিত হবে সদর ইউনিয়ন পরিষদস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা প্রশাসনের নিয়োগকৃত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো: ফিজানুর রহমান।
নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের আহ্বায়ক শামীম ইকবাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও মাহামুদুল হক বাহাদুর বলেন- সকল সদস্যরাই এই নির্বাচনে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের মতে হেরে গেলেও কোন প্রার্থীর দু:খ থাকবে না। প্রেস ক্লাব গঠনই মূল কথা। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের জোয়ারে নাইক্ষ্যংছড়িতে কর্মরত সাংবাদিকরা পাবে তাদের সুন্দর একটি পরিবেশ। যোগ্য নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকতার নতুন দিগন্ত উম্মোচন হবে। ইতি মধ্যেই ভোট প্রার্থনা ও প্রচার প্রচারনা সম্পন্ন করেছেন প্রার্থীরা।

Post a Comment

0 Comments