স্টাফ রিপোর্টার
চকরিয়ায় নদী পথে পাচারকালে স্থানীয় জনতার হাতে ১৫বস্তা টিএসপি সার আটক হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চিরিংগা ইউনিয়নের মাছঘাটস্থ মাতামুহুরী নদী পয়েন্টে
এঘটনা ঘটে।
এলাকাবাসি জানায়, ওইদিন সকালে ইউনিয়নের সার ডিলার আমিনুল করিমের দোকান থেকে কিছু লোক নৌকা যোগে বেশ কিছু পরিমান টিএসপি সার ভর্তি করে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় জনগনের সন্দেহ হলে তারা মাছঘাটস্থ নদী পয়েন্টে গিয়ে নৌকাসহ ১৫বস্তা সার আটক করে। এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে উপসহকারী কৃষি কর্মকর্তা অসীম কুমার ঘটনাস্থল থেকে সার গুলো উদ্ধার করেছে। তিনি বলেন, বর্তমানে সার গুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। স্থানীয়রা জানায়, মুলত সার গুলো সংশ্লিস্টদের অগোচরে নদী পথে পাচার হচ্ছিল। অভিযোগ রয়েছে, ওই ডিলার গতবছরও ভেজাল সার বিক্রিতে জড়িত থাকায় প্রমানিত হলে ভ্রাম্যমান আদালত তাকে ১৫হাজার টাকা জরিমানা করেন।

0 Comments