এম. রায়হান চৌধুরী
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণাধীন প্রয়োজনীয় কাগজপত্র না থাকা বিলাসবহুল দুরপাল্লার গাড়ীতে অভিযান পরিচালনা করেছেন চকরিয়া ভ্রাম্যমান
আদালত। গতকাল শুক্রবার (৯মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন এর নেতৃত্বে চিরিঙ্গা থানা রাস্তার মাথাস্থ পয়েন্টে ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন থানার এস.আই মোঃ ইয়াছিন, ট্রাফিক সার্জেন্ট মতিউর, উপজেলা অফিস সহকারী নেপাল বাবু প্রমুখ। এসময় দুরপাল্লার গাড়ী গ্রীণ লাইন, সিএনজিসহ যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও টাফিক আইন অমান্য করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৯টি মামলা ও ৯হাজার টাকা জরিমানা আদায় এবং এক ব্যক্তিকে ৩দিনের জেল দেয়া হয়েছে বলে সূত্রে প্রকাশ।

0 Comments