স্টাফ রিপোর্টার
চকরিয়ার খুটাখালী বনবিটে গাছ পাচারের মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। বনকর্মীদের যোগসাজসে একটি পাচারকারী চক্র প্রায় প্রতিদিনই বনাঞ্চলের মুলবান সম্পদ লুটে
মেতে উঠেছে।
স্থানীয়রা জানায়, বনবিটের কর্মকর্তা আবদুল ওহাব এখানে যোগদানের পর থেকে এলাকার কিছু পাচারকারী চক্রের সাথে সখ্যতা গড়ে তুলেছে। অভিযোগ উঠেছে, ওই কর্মকর্তার ইন্ধনে ভিলেজার আবদুল কাদের প্রতিনিয়ত পাচারকারীদের সাথে সম্পর্ক রেখে এসব কাজ চালাচ্ছে। স্থানীয় ছাবেরের ছেলে সাহাব উদ্দিন পক্ষকাল আগে প্রায় ২০হাজার টাকা সংশ্লিষ্টদের পকেটে দিয়ে বনবিটের বেশ কটি মাদারট্রি লুটে নিয়েছে বলে সুত্রে প্রকাশ। এভাবে অল্পদিনের ব্যবধানে এ বিটের ছিদ্দিকার রাস্তা ও মধুশিয়া নামের এলাকার ১২টি গর্জন কেটে পাচার করেছে। এলাকাবাসি, বনবিভাগের উধর্বতন কর্মকর্তারা পরিদর্শন করলে গাছ কাটার সত্যতা পাবে বলে দাবি করেছেন।

0 Comments