Advertisement

ঈদগাঁতে বায়তুশ শরফের পীর শাহ কুতুব উদ্দিন বড় পীরের অনুসরণে দ্বীনের খেদমতে কাজ করুন

সেলিম উদ্দীন
বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহঃ) এর অনুসরণে দ্বীনের খেদমতে কাজ করুন। হাত মুখ যদি সঠিক কাজে ব্যবহৃত হয়, তাহলে ইহ ও পরকালে সর্বোচ্চ সম্মান
পাওয়া যাবে। বায়তুশ শরফ কমপ্লেক্স ঈদগাহ্ সকলেরই প্রতিষ্ঠান। আসুন সবাই এ প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার হাত সম্প্রসারিত করি। ৯ মার্চ রাতে বায়তুশ শরফের পীর বাহারুল উলুম শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ কুতুব উদ্দিন (মঃ জিঃ আঃ) ঈদগাহ্ বায়তুশ শরফ কমপ্লেক্সের ৩৬ তম বার্ষিক সভায় প্রধান মেহমানের বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ঈদগাঁঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর। তাকরীর পেশ করেন চট্টগ্রাম বায়তুশ শরফ কমপ্লেক্সের আলহাজ্ব হযরত মাওলানা শিহাব উদ্দিন, খুরুস্কুল সিনিয়র মাদ্রাসার আলহাজ্ব হযরত মাওলানা জয়নাল আবেদিন, খোদাইবাড়ী এ,জি, লুৎফুল কবির আদর্শ দাখিল মাদ্রাসার সহ সূপার হযরত মাওলানা আবদুর রহমান আজাদ, ঈদগাহ্ বায়তুশ শরফ জামে মসজিদের খতিব হযরত মাওলানা ছৈয়দ নুর হেলালী। অতিথিদের মধ্যে ছিলেন ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার ম্যানেজার মোহাম্মদ জামাল উদ্দিন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য এস.এম.কামাল উদ্দিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জামায়াত আমির ডাঃ আলহাজ্ব আমির সোলতান, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সেক্রেটারী মুফিজুর রহমান, খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফেজ নুরুল আবছার, আলমাছিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বক্কর, মাষ্টার নুরুল হক, পীরে সাহেবজাদা মাওলানা সালাহ উদ্দিন বেলাল নদভী, পীর সাহেব কেবলার প্রেস সচিব মোহাম্মদ এহছানুল হক মিলন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঈদগাহ্ বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা পরিষদ সভাপতি মাষ্টার বখতার আহমদ, সাধারণ সম্পাদক মাষ্টার সিরাজুল হক, সাবেক মেম্বার ছৈয়দ আলম,প্যানেল চেয়ারম্যান-১ জয়নাল আবেদিন, মৌলভী মোহাম্মদ আলম,মোঃ নুরুল হুদা কালু, পিএসটু চেয়ারম্যান মোঃ হামিদুল হক, মনির উদ্দিন মান্না প্রমুখ। অনুষ্ঠান শেষে বায়তুশ শরফ হেফজ খানার ৩ কৃতি হাফেজকে সম্মান সূচক পাগড়ি পরিয়ে দেন পীর সাহেব। পরিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও উন্নতি কামনা এবং বায়তুশ শরফের সাবেক সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মরহুম এ.জেড.এম শাহজাহান চৌধুরী লুতু মিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Post a Comment

0 Comments