কক্সবাজার শহরের এন্ডারসন সড়কে দিনে দুপুরে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল
লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করেছে।
লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করেছে।
জানা যায়, এন্ডারসন সড়কের আমিন মার্কেটের ২য় তলার ভাড়াটে শহিদুল্লাহ এবং তার পরিবারের লোকজন ৩০ মার্চ দুপুরে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে গেলে একদল সংঘবদ্ধ ডাকাত দল পূর্ব পরিকল্পিত ভাবে তার বাসার দরজার তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পালানোর সময় সালাউদ্দিন নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে। সালাউদ্দিন শহরের বৈদ্যঘোনা এলাকার শামসুল আলমের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


0 Comments