এম বশর চৌধুরী, উখিয়া:
কক্সবাজারের উখিয়ার সোনাইছড়ি বয়োবৃদ্ধ মকবুল আহম্মদ (৬০) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ৭/৮ জনের
একদল সন্ত্রাসী জীবন নাশের অপচেষ্টা চালিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ মনে করছে।
একদল সন্ত্রাসী জীবন নাশের অপচেষ্টা চালিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ মনে করছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ি গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে বয়োবৃদ্ধ মকবুল আহম্মদ (৬০) প্রতি দিনের মতো নামাজ কালাম শেষে নিজ বাড়ীতে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা বসত বাড়ীর দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে কিছু বুঝে উঠার আগে উপর্যুপুরী ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে সারা শরীর ক্ষত বিক্ষত করে। এসময় স্বামীকে রক্ষা করতে এসে স্ত্রী সবে মেহেরাজ (৫০) ও কন্যা তসলিমা বেগম (২৪) ধারালো কিরিচের আঘাতে গুরতর আহত হয়। এ ব্যাপারে উখিয়া থানায় অভিযোগ করা হয়েছে। তদন্তকারী কর্মকতা এএসআই জামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

0 Comments