ওবাইদুল হক আবু চৌধুরী : উখিয়া
মোবাইল অপারেটর একটেল হয়েছে রবি। একটেল বর্তমানে রবি আজিয়াটা বাংলাদেশ তাদের নাম সহ নানান পরিকল্পনা পরিবর্তন করে নতুনভাবে গ্রাহকদের কাছে উপস্থিত হয়েছে। একটেলের কোনো শ্লোগান না থাকায় নতুন করে তাদের ব্র্যান্ডকে ঢেলে সাজানো হয়েছে। রবি নাম দিয়ে তাদের ব্র্যান্ডের শ্লোগান হয়েছে জ্বলে উঠুন আপন শক্তিতে।
কক্সবাজারের উখিয়া উপজেলায় রবি গ্রাহকরা ভোগান্তি পোহাচ্ছে। এ উপজেলায় রবির সর্বোচ্চ সংখ্যক গ্রাহক রয়েছে। তার পরও নেটওয়ার্ক সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেয়নি রবি কর্তৃপক্ষ। কোন ব্যবস্থা না নেয়ায় গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। গত একমাসে রবি থেকে রবি থেকে বার বার চেষ্টা করেও সংযোগ পাওয়া যাচ্ছেনা। অনেক চেষ্টার পর সংযোগ স্থাপন করলেও কথা বলার আগেই কেটে য়ায়। মোবাইল চালু থাকলেও বলে বন্ধ রয়েছে। আবার কখনো আপনার কলটি শেষ করা যাচ্ছেনা বলে কেটে যায়। কখনো বলে মিসকল এলার্ট এ আপনাকে স্বাগতম আপনার কলটি সম্পর্কে শীঘ্রই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। কল না আসলেও ম্যাসেজ অপশনে একসাথে অনেকগুলি মিসকল আসে। জরুরী প্রয়োজনে রবি গ্রাহকরা সহজে কথা বলতে না পারায় অন্য অপারেটরের দিকে ঝুঁকছে। গ্রাহকদের অভিযোগ তাদের ভোগান্তি হলেও রবি কর্তৃপক্ষ উদাসীন । বিশেষ করে গত একমাস যাবত রবি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না উখিয়া উপজেলার হাজার হাজার ইন্টারনেট গ্রাহক।গ্রাহকরা বিভিন্ন রকম রবি ইন্টারনেট প্যাকেজ নিয়ে ব্রাউজ করতে না পেরে বিপদে পড়ে গেছে ।
এবং বিষয়ে কথা বলার জন্য কল দিয়েছিলাম রবি কাষ্টমার কেয়ারে ।কিন্তু কাষ্টমার কেয়ার লাইন পাওয়া খুব কঠিন লাইন পেতে পেতে মোবাইলে টাকা শেষ । দুঃখের বিষয় কাষ্টমার ম্যানেজার এর সাথে কথা বলার সময় দুই বার একবার ৩১ সেকেন্ড কথা বলে লাইন কেঠে যায় পুনরায় আবার কল দিলাম ২৮সেকেন্ড পর কেটে দেয় কিন্তু সমস্যার কথা জানাতে পারলাম না ।৩য় বার কল দিলাম ৪ মিনিট কথা বলার পর বলছে. আপনি একটু লাইনে থাকেন আমি দেখতেছি দেখতে দেখতে কল কেটে দেয় কাষ্টমার ম্যানেজার ।আমরা রবির গ্রাহক হয়ে অপরাধ করছি? আমরা আমাদের টাকা খরচ করে সমস্যার কথা জানাচ্ছি। তাও কাষ্টমার কেয়ার সমস্যার কথা না শুনে কলটা কেটে দেন কেন?।
ভূক্তভোগী রবির একজন গ্রাহক বলেন, একটেলের নাম পরিবর্তন করে সর্বোচ্চ সেবার দেয়ার জন্য জ্বলে উঠুন আপন শক্তিতে শ্লোগান রবির আর্ভিভাব । কিন্তু এমন অবস্থা চলতে থাকলে উখিয়ায় রবির রবি জ্বলবে কি? সর্বোপরি রবি এখন উখিয়ার গ্রাহকদের কাছে যন্ত্রনার নাম। জরুরী ভিত্তিতে নেটওয়ার্ক ক্রুটি সমাধানের ব্যবস্থা করার দাবী গ্রাহকদের।

0 Comments