Advertisement

উখিয়ায় বনভূমির দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ১৫


দীপন বিশ্বাস,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার থাইনখালীতে বনভূমির জায়গার দখল নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ,ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ  শুক্রবার ৩০মার্চ সকাল ৮ টায় এ ঘটনা ঘটে। 
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার থাইনখালী বনবিটের আওতাধীন ঢালার পূর্ব পার্শ্বে ৪০ শতক জায়গা নিয়ে কলিম উল্লাহ ও দিদারুল আলমের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল সকালে ওই বনভূমিতে দিদার পক্ষের লোকজন ঘর নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিরাজুল হক (৪০) ও তার স্ত্রী, নূরুল আমিন (৩৮), শামশুন নাহার (২৭), আবুল ফয়েজ (৪০), ফরিদ আলম (৩৮), দিদারুল আলম (৩৬), নজু মিয়া (৫৫), কলিম উল্লাহ (৩৫) ও তার স্ত্রী রওশন আরা (৩০), মর্জিয়া খাতুন (২০) সহ ১৫ জন আহত হয়েছে। আহতদের উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন,উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,থাইনখালী বিট কর্মকর্তা শাহজাহান মোটা অংকের টাকার বিনিময়ে দু’পক্ষকে বনভূমির একই জায়গা হস্তান্তর করতে ইন্ধন যুগিয়েছে।

Post a Comment

0 Comments