Advertisement

উখিয়া সীমান্তে ২ লাখ টাকার বিদেশী পন্য আটক


দীপন বিশ্বাস,উখিয়া:
উখিয়া সীমান্তে ঘুমধুম বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মুল্যের বিদেশী বিভিন্ন পন্য সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। এসব পন্যের মধ্যে রয়েছে মিয়ানমারের তৈরী লুঙ্গি,সিগারেট,ডে-নাইট ক্রিম,ক্যালসিয়াম,কপি,মোমবাতি,চকলেট। নায়েক সুবেদার সোহরাব হোসেন বলেন, এসব পন্য সীমান্ত পার হয়ে আসার সময় বিজিবি’র টহল পার্টিদের হাতে উদ্ধার হয়। আজ শুক্রবার সকাল ১০টায় এ অভিযান চালানো হয়।

Post a Comment

0 Comments