Advertisement

ইসলামাবাদে প্রতিপক্ষের হামলায় যুবক আহত


এম আবুহেনা সাগর,ঈদগাঁও:
উপজেলার ইসলামাবাদের পশ্চিম বোয়ালখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে। আজ ৩০ মার্চ বাদে জুমা এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ইসলামাবাদ পশ্চিম বোয়ালখালীর মৃত আবদুস শুক্কুরের পরিবারের সাথে জমির বিরোধ চলে আসছিল তার ঘনিষ্ট আত্মীয় স্বজনদের। এর জের ধরে গতকাল জুমার নামাজের পর মৃত আবদুস শুক্কুরের পুত্র বেলাল হোসেন (১৮) কে পার্শ্ব ধানক্ষেতে একা পেয়ে প্রতিপক্ষ লোহার খন্তা দিয়ে মাথায় আঘাত করলে তার মাথা দু’ভাগ হয়ে যায়। এতে প্রচুর রক্ত ক্ষরন হলে তাকে উদ্ধার করে দ্রুত ঈদগাঁও বাজারস্থ একটি ক্লিনিকে ভর্তি  করে।

Post a Comment

0 Comments