চকরিয়া বদরখালী এলাকায় যুবতীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৮ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার বদরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড খসপাড়া এলাকার মোজাম্মেল হকের কন্যা জিন্নাত আরা বেগম আপন সহোদর ও অন্যান্য আত্মীয়রা কর্মরত
অবস্থায় লবণ মাঠে তাদের জন্য ভাত নিয়ে যাওয়ার সময় একই এলাকার আকবর আহমদের পুত্র শামীম উদ্দিন দিন-দুপুরে ওই মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এতে সে শোর চিৎকার দেয়। মহিলার পিতা মোজাম্মেল জানান, তার মেয়েকে শ্লীলতাহানির সংবাদ পেয়ে পুত্র আবদুল হামিদ, মোঃ আরিফ, আবদুস সাত্তার, জোনাব আলী পুত্র বাদশা, সিরাজের পুত্র গিয়াস উদ্দিন ও কন্যা কহিনুর আক্তার এগিয়ে যায়। এসময় শামীম উদ্দিন গংয়ের সাইফুল্লাহ, রুবেল ছিদ্দিক, মোঃ কালু ও মিজানুর রহমান সহ একদল লাঠিয়াল ঘটনাস্থলে মহিলাকে উদ্ধার করতে যাওয়া স্বজনদের সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতাল নিয়ে আসে। তৎমধ্যে গুরুতর আহত জিন্নাত আরা (১৫), বাদশা ও মোঃ আরিফকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে আহতদের পরিবার সূত্রে প্রকাশ।

0 Comments