Advertisement

খুরুশকুলে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলের চেষ্টা : আটক-১


বার্তা পরিবেশক
শহরতলীর খুরুশকুলে কাওয়ার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবর দখল করে দেয়াল নির্মানের চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। ১২ মার্চ সকালে পুলিশ ঘটনার খবর পেয়ে
অভিযান চালিয়ে নির্মান কাজে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমান হাবি নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসে।
জানাযায় বিদ্যালয় ভবনের পার্শবর্তী খালি জায়গা স্থানীয় একদল সন্ত্রাসী দূর্লোভের বসে জমি জবর দখলের চেষ্টা করে আসছিল। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষর্দশীরা জানায় জনৈক নাছির উদ্দিনের পুত্র বশির আহমদ প্রকাশ সোনা মিয়ার নেতৃত্বে ৫/৬ জনের সশস্ত্র সন্ত্রাসীরা সোমবার সকালে প্রকাশ্য জমি দখলে নিতে দেয়াল র্নিমান শুরু করে। এসময় স্থানীয় ইউ.পি চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিম খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সন্ত্রাসীদের দখল প্রক্রিয়া বন্ধকরে দেয়। এর কয়েক ঘন্টাপর পুনরায় সন্ত্রাসীরা দখল কাজ আবারো শুরু করলে এ ঘটনা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোর্শেদুর রহমান খোকন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করলে তাহার নির্দ্দেশে মূহুর্তের মধ্যে দারোগা ইমরানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে পালানোর সময় রাজমিস্ত্রী হাবিকে আটক করে থানায় নিয়ে আসে। বিকেলে আবারো দেয়াল নির্মাণ করলে ক্ষুদ্ধ স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এসে অবৈধ দখল কাজ গুড়িয়ে দিয়েছে।

Post a Comment

0 Comments