Advertisement

১৭ বিজিবির অভিযানে হেরোইনসহ বিপুল চোরাইপণ্য জব্দ

বার্তা পরিবেশক
বিজিবি‘র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে ১২ মার্চ ২০১২ তারিখ পৃথক পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক
করেছে। আটককৃত চোরাচালানী মালামালের মূল্য প্রায় ৩,১৮,০০০/- (তিন লক্ষ আঠার হাজার )  টাকা ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েক মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে ১২ মার্চ ২০১২ তারিখ ০৬১০ ঘটিকায় চট্টগ্রাম হতে আগত চট্ট-মেট্রো-ব-১১-০০৪৪ সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ১০০ গ্রাম হেরোইন আটক করে, এছাড়াও উক্ত চেকপোষ্টের নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে অন্য ১টি বাস তল্লাশী করে বিপুল পরিমানে বার্মিজ সামগ্রী আটক করে, তমব্রু বিওপির, হাবিলদার আইযুব খান এর নেতৃত্বে ১২ মার্চ ২০১২ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় কোনাপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১৮০ কেজি অকেজো লোহা আটক করে এবং উক্ত বিওপির নায়েব সুবেদার মোঃ আলী কুতুবী  এর নেতৃতে ১২ মার্চ ২০১২ তারিখ ১৬২০ ঘটিকায় পৃথক অভিযানে বিভিন্ন প্রকার বাংলাদেশী মুদিমাল আটক করে, প্রস্তাবিত রেজুআমতলী বিওপির হাবিলদার আব্দুল আহাদ এর নেতৃত্বে ১২ মার্চ ২০১২ তারিখ ১৪৩০ ঘটিকায় পরিত্যক্ত অবস্থায় সিলভার সামগ্রী এবং ১টি বড় করাত আটক করে এবং উক্ত বিওপির হাবিলদার সিরাজুল ইসলাম এর নেতৃতে ১২ মার্চ ২০১২ তারিখ ১৮১৫ ঘটিকায় পৃথক অভিযানে মায়ানমারের বাদাম আটক করে, পালংখালী বিওপির, বিওপি কমান্ডার সুবেদার দীল মোহাম্মদ এর নেতৃত্বে ১২ মার্চ ২০১২ তারিখ ১৫৪৫ ঘটিকায় বাঘকোনা এলাকা হতে সেগুন গোল বল্লি কাঠ ৩০টি এবং আকাশমনি গাছের খুটি ২০টি আটক করে। চোরাকারবারীরা নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি‘র টহল দলের আগমনের সংবাদ পেয়ে চোরাই মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মালিকবিহীন আটককৃত হেরোইন থানায় জমা দেয়া হয়েছে এবং নিয়মানুযায়ী পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আটককৃত কাঠ প্রচলিত আইন ও নিয়মানুযায়ী নিকটস্থ বনবিট অফিসে এবং অন্যান্য মালামাল নিকটস্থ  শুল্ক গুদামে জমা করা হয়েছে।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে এবং সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন।

Post a Comment

0 Comments