Advertisement

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অপরাধীদের তৎপরতা বাড়ছে


টেকনাফ প্রতিনিধি
টেকনাফ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে অপরাধিদের তৎপরতা বৃদ্বি পেয়েছে। এতে সাগর পথে মালয়েশিয়া আদম পাচার,ইয়াবা ট্যাবলেট ব্যাসা,চুরি,ডাকাতি সহ বিভিন্ন প্রকার
অপরাধ মূলক কর্মকান্ড দিন দিন বেড়েই চলছে ।  ফলে রোহিঙ্গা কৃর্তিক টেকনাফে আইনশৃংখলার  অবনতি বৃদ্দি পেয়েছে । অনুসন্ধানে জানা যায়,টেকনাফে রেজিষ্টার্ড ও আনরেজিষ্টার্ড যে সব রোহিঙ্গা রয়েছে,তাদের মধ্যে অনেকে রোহিঙ্গা কেম্পের বাহিরে অবস্থান করে এদেশের ও মিয়ানমারের মাদক ব্যাবসায়ী,আদম পাচার কারী ও চুর ডাকাতদের সাথে সম্পর্ক সৃষ্টি করে দেশ বিরুধী নানা অপরাধ মূলক কর্ম কান্ড করে যাচেছ । রোহিঙ্গা,কেম্পে অনেক পুরুষ ও মহিলা রয়েছে,যাদের ভাই,স্বামী ও আত্বীয় স্বজন মালয়েশিয়া থাকে । কেম্পের রোহিঙ্গা পুরুষও মহিলা আদম ব্যবসায়ীরা মালয়েশিয়া থাকা আত্বীয় স্বজনদের সাথে সম্পর্ক সৃস্টি করে সাগর পথে শাহপরীরদ্বীপ হয়ে মালয়েশিয়া আদম পাচার করে যাচেছ । ঠিক একই ভাবে মিয়ানমারে থাকা আত্বীয় স্বজনদের সাথে মোবাইল যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা কেম্পের পুরষ মহিলারা ইয়াবা ব্যবসাও করছে বলে জানা যায় । এসব রোহিঙ্গাদের মাধ্যমে বিভিন্ন অপরাধ মূলক পেশায় জড়িত থাকার অপরাধে সংশ্লিষ্ঠ প্রশাসন কৃর্তিক আটক হচেছ অসখ্য রোহিঙ্গা। টেকনাফে অবাধে বিচরন করা অবৈধ মিয়ানমার ও রোহিঙ্গাদের প্রশাসন কুতিৃক দরপাক না থাকায় রোহিঙ্গারা ইচেছ মত ঘুরে ফিরে দেশ বিরুধী নানা অপরাধ করতে পাছে । এতে টেকনাফে দিনদিন রোহিঙ্গা নাগরিক কৃর্তিক বাড়ছে বিভিন্ন অপরাধ । নাম প্রকাশে অনিশ্চুক কয়েক জন রোহিঙ্গা জানায়, ১০৬৭ নং সেডের বি ব্লকের  কালামিয়া,হাছিনা বেগম,১০৩৫ নং সেডের মোঃ ছলিম,শফিকা বেগম,১০৩৪ নং সেডের মোঃ হাসিম,মোঃছলিম,১০৩৩ নং সেডের ফজল আহাম্মদ,১০২৮নং সেডের খুশিদা বেগম,১০৩০নং সেডের আরেফা বেগম,মোঃ আমিন,১০৩৬নং সেডের আনোয়ারা বেগম,১০৩৭নং সেডের শফি উল্লাহ,১০৩৯নং সেডের জাফর,১০৪০নং সেডের মোঃজোবাইর,রশিদ,১০৫১ নং সেডের নুরুল আমিন,১০১২নং সেডের মোঃ সলিম,৯০১নং সেডের,আবোলক সহ অনেকে সাগর পথে মালয়েমিয়া আদম পাচার ও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পরেছে । রোহিঙ্গা কেম্পে নজর ধারী বাড়ালে অনেক অপরাধ কমবে ও অপরাধী ধরা পড়বে ।

Post a Comment

0 Comments