কায়সার হামিদ মানিক
উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউনিয়নের অন্তর্গত উত্তর পুকুরিয়া ইসলামি যুব কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী সীরতুন্নবী (সা:) মাহফিলের সমাপনী
দিবসে প্রধান বক্তার আলোচনায় ঢাকা থেকে আগত বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন মুফাচ্ছিরে কোরআন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী বলেন, সবাইকে বিশ্ব নবীর আদর্শে জীবন গড়তে হবে। কেননা বিশ্ব নবীর আদর্শই সর্বোত্তম আদর্শ। তিনি আরও বলেন, ইসলামি আন্দোলনের জন্য সকল মুমিনদের ঐক্যবদ্ধ হতে হবে। সমাপনী দিবসে সভাপতিত্ব করেন, রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম আবুল হাসান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট একেএম শাহ জালাল চৌধুরী। তাছাড়া ১ম দিনে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, লোহাগাড়া সুফিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস জামাল উদ্দিন, প্রধান বক্তার আলোচনা পেশ করেন, হাফেজ বশির আহমদ, রাজাপালং এম.ইউ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা আব্দুল হক, আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল। মাহফিল পরিচালনা করেন টাইপালং হামেদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল করিম।

0 Comments