Advertisement

চকরিয়া পৌর আ.লীগ ও সহযোগী সংগঠনের সভায় বক্তারা শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ১৪ মার্চ ঢাকায় মহাসমাবেশ সফল করুন

এসএম হান্নান শাহ
বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ ও ছাত্রলীগ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ১৪মার্চ ১৪দলের চলো চলো ঢাকা চলো
মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক আলোচনা সভা রবিবার সন্ধ্যায় পুরাতন এস আলম কাউন্টারস্থ উপজেলা  যুবলীগ কার্যালয়ে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদীর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সভাপতির বক্তব্যে ফজলুল করিম সাঈদী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে ১৪মার্চ চলো চলো ঢাকা চলো মহাসমাবেশ সফল করতে হবে। চকরিয়া থেকে বিপুল সংখক নেতাকর্মী মহাসমাবেশে যোগাদানের মধ্য দিয়ে বিরোধী দলের নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। আর এ উন্নয়ন দেখে বিরোধী দল দিশেহারা হয়ে পড়েছে। তিনি ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে বিরোধী দলের আন্দোলন ঠেকানোর জন্য উদাত্ত আহবান জানান।
অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, যুবলীগের সাবেক আহবায়ক বশির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন,পৌর আলীগ নেতা এসএম আলমগীর হোছাইন, মিফতাব উদ্দিন চৌধুরী, ৩নং ওয়ার্ড আলীগের সভাপতি কাউন্সিলর বশিরুল আইয়ুব, ৮নং ওয়ার্ড আলীগের আহবায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক বশির আলম, ২নং ওয়ার্ড আলীগের যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শওকত ওসমান, উপজেলা যুবলীগের সহসভাপতি নিপু বড়–য়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, বাবুল বড়–য়া, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম, ১নং ওয়ার্ড আলীগের ফজলুল কাদের, ৭নং ওয়ার্ড আলীগের কামাল উদ্দিন ধলু, মোর্শেদ আলম, জসিম উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারী নুরুন্নবী নুরু, হোটেল শ্রমিকলীগের ছাবের আহমদ, যুবলীগের জামাল উদ্দিন মানিক, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, হাফেজ আনোয়ার হোসেন, রেফায়ত সিকদার, জয়নাল আবেদীন, মো: পারভেজ, আবু ইউছুপ জয় ও আবদু শুক্কুর প্রমূখ।

Post a Comment

0 Comments