কায়সার হামিদ মানিক
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নে খাস জায়গার উপরে অবৈধ ভাবে গড়ে উঠা কয়েকটি ঘরবাড়ী উচ্ছেদ করেছে উখিয়া উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল ১১
টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম ও উখিয়া থানা পুলিশ অভিযানটি পরিচালনা করেন। পরে দুপুর ১টায় কুতুপালং শরণার্থী ক্যাম্প বাজারে অবৈধ ভাবে গড়ে উঠা মিনি সিনেমা হল সহ বিভিন্ন অবৈধ স্থাপনায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানা যায়। এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালিয়া পালংয়ে ও রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে আগামীতে অভিযোগ পেলে উচ্ছেধ অভিযান চালানো হবে বলে তিনি জানান।

0 Comments