Advertisement

হোয়ানকে যুুবকের কান কেটে নিয়েছে সন্ত্রাসীরা

মোবারক উদ্দিন নয়ন
মহেশখালীর হোয়ানকে এক যুবকের কান কেটে নিয়েছে সন্ত্রাসীরা। গুরুত্বর আহতাবস্থায় উক্ত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫টায়।
জানা যায়, মহেশখালীর হোয়ানক হামিদুর রহমান পাড়ার মৃত কবির আহমদের পুত্র জয়নাল আবেদীন (২২) কে
মোবাইলে ডেকে এনে উক্ত পাড়ার পাশ্ববর্তী একটি নির্জন এলাকায় পূর্ব শক্রতার জের ধরে একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র জাগির
হোসেনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী জয়নালের বাম কানটি কেটে নেয়। জয়নালের চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুত্বর আহতাবস্থায় জয়নালকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Post a Comment

0 Comments