Advertisement

চকরিয়ায় কারামুক্ত হামিদ আজাদ এমপির সংবর্ধনা আজীবন জনগণের সেবা করতে চাই

এম. রায়হান চৌধুরী
মহেশখালী-কুতুবদিয়া আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের নায়েবে আমীর এএইচএম হামিদুর রহমান আজাদ কারামুক্তির পর গতকাল
২৯ফেব্রুয়ারী রাত ৯টার দিকে কক্সবাজার জেলায় প্রথম আগমনে চকরিয়া পৌরসভা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ এক সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা ও জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে কারামুক্ত হামিদুর রহমান আজাদ এমপি বলেছেন, সরকার সারাদেশ ব্যাপী জামায়াত নেতৃবৃন্দকে জেল জুলম ও মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছেন। যা গণতন্ত্রের সুষ্ঠ পরিবেশকে কলোশিত করা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে যে ভিত্তিহীন যুদ্ধাপরাধ মামলার অভিযোগ আনা হয়েছে তার আদৌ কোন সত্যতা নেই। ১৯৭২সালে শেখ মুজিবুর রহমান ১৯৫জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিয়ে উত্থাপিত সমস্যা সম্পূর্ণরূপে সমাধান করেছিলেন। তিনি বলেন, তাকে বিনা অজুহাতে সরকারের ইঙ্গিতে জেলে পাঠানো হয়েছিলো। জনগণের দোয়া ছিল বলেই আমার জনগণের মাঝে মুক্তি হয়ে ফিরে এসেছি। জনগণের সেবা থেকে আমাকে বিরত রাখতে পারবেনা। তিনি মহেশখালী-কুতুবদিয়াসহ কক্সবাজার জেলাবাসী ও পুরো দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আখতার আহমদের সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের আমীর মাওলানা ছাবের আহমদ, উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের আমীর মোহাম্মদ হেদায়ত উল্লাহ, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মো: আরিফুল কবির, উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ মোজাম্মেল হক, বিশিষ্ট জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আমিন, হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, উপজেলা জামায়াত নেতা মাওলানা গিয়াস উদ্দিন, গোলাম মোস্তফা কাইছার, মো: আবদুল্লাহ বাহাদুরসহ জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments