Advertisement

রামুর সর্ব প্রথম রামু বাংলা নিউজ ডট কম অন লাইন পত্রিকার উদ্বোধন

রামু প্রতিনিধি
রামুর সর্ব প্রথম অন লাইন পত্রিকা রামু বাংলা নিউজ ডট  কমের উদ্বোধনী অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেছেন, তথ্য প্রযুক্তির এ
যুগে বস্তুনিষ্ট সংবাদ প্রেরণে রম্যভূমি খ্যাত রামুর বিভিন্ন ঐতিহাসিক প্রত্বত্বাতিক নিদর্শনগুলো  তুলে ধরার প্রত্যয়ে বর্হিবিশ্বে পরিচিতি লাভের মাধ্যমে বিকাশ ঘটবে। তিনি রামুর তরুণ প্রজন্মের সংবাদকর্মীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। ২৯ ফেব্র“য়ারী বিকাল ৫টায় রামু প্রেসক্লাব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,রামু বাংলা নিউজ ডটকম অনলাইন পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গিয়াস উদ্দিন কোম্পানী, অধ্যাপক পরীক্ষিৎ বড়–য়া টুটুন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিদুল আলম মুফিদ, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির হোছাইন হেলালী, রম্য আলো সম্পাদক এস.মোহাম্মদ হোসেন, দেশের বৃহত্তম রামু নারিকেল বাগানের উদ্যান তত্ত্ববিদ এবিএম শাহ এমরান, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন,  সমবায় কর্মকর্তা আবদুল মান্নান, রামু প্রেসক্লাবের সাংগঠনিক ও প্রচার সম্পাদক খালেদ হোসেন টাপু, সদস্য এম সেলিম, নুর মোহাম্মদ, আবুল কাশেম, আবু বক্কর ছিদ্দিক, আহমদ ছৈয়দ ফরমান, অর্পণ বড়–য়া, নাছির উদ্দিন, গোলাম মাওলা, রনজিদ দে, শাহ আলম, আবুল কাশেম সাগর, বিশিষ্ট ব্যবসায়ী রমিজ আহমদ, সৌদি প্রবাসী আলী হোছেন। সভা সঞ্চালনা করেন রামু প্রেসক্লাবের সদস্য সুশান্ত পাল বাচ্চু। পবিত্র কোরআন তেলাওয়াত করেন এম আবুল মঞ্জুর। সভায় রামু প্রেসক্লাবে অনুদান হিসাবে রামু চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মুফিদুল আলম মুফিদ ও মক্কা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলী হোছেন উভয়ই চেয়ার প্রদান করেন।

Post a Comment

0 Comments