নিজস্ব প্রতিবেদক
পশ্চিম কুতুবদিয়া পাড়ার মৃত আবু তাহেরের পুত্র আবুল কাশেম প্রকাশ বাসিন্যার বিরুদ্ধে একটি নিরীহ পরিবারকে বসত ভিটা ছাড়া করার পাঁয়তারার অভিযোগ
পাওয়া গেছে। একই এলাকার ছৈয়দ আলমের পুত্র নুরুল আবছার অভিযোগ করেছেন, আবুল কাশেম একটি সন্ত্রাসী গ্রুপের নেতা। সে সন্ত্রাস, জলদস্যুতা, ঝাউবাগান নিধনসহ হত্যা মামলার আসামি। দীর্ঘদিন ধরে সে দলবল নিয়ে চাঁদাবাজি ও নিরীহ লোকজনের জমি জবরদখলপূর্বক প্রভাবশালীদের নিকট বিক্রয়সহ বিভিন্ন অপকর্ম করে আসছে। উক্ত বাহিনী সম্প্রতি স্থানীয় কাউন্সিলর আকতার কামালের সহযোগিতায় আরো বেপরোয়া হয়ে উঠেছে। নুরুল আবছারের অভিযোগ, আবুল কাশেম বাহিনী সম্প্রতি তার একমাত্র সম্বল বসত ভিটাটি জোর পূর্বক দখল করে নেয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহায়তায় পুনরায় জমিটা সে ফেরত পায়। কিন্তু কাশেম বাহিনী পুনরায় ভিটাটি জবর দখলের হুমকি দিয়ে যাচ্ছে। নুরুল আবছারের যুবতী মেয়েকে অপহরণ করার হুমকি দিচ্ছে। নুরুল আবছারকেও প্রাণ নাশসহ লাশ গুম করার ধমকি দিচ্ছে। কাশেম একজন শীর্ষ সন্ত্রাসী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কোন কথা বলার বা শালিস বিচার করার সাহস পাচ্ছে না। এমতাবস্থায়, নুরুল আবছার সন্ত্রাসী কাশেমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

0 Comments