হ্নীলা প্রতিনিধি
টেকনাফের হোয়াইক্যংয়ে খালাত ভাইয়ের হাতে খালাত ভাই চুরিকাঘাত হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জনতার সহায়তায় হামলাকারীকে আটক করে পুলিশে দেওয়া
হয়েছে।
বিভিন্ন সুত্রে জানাযায়- ২মার্চ সন্ধ্যা ৬টারদিকে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী বাজারে ওয়াজ করিমের পুত্র ফয়েজ উদ্দিন(২৬)কে মান্নান ফার্মেসীর সামনে দাড়ানো অবস্থায় তার খালাত ভাই হাজি শাহাবুদ্দিনের পুত্র মোহাম্মদ উল্লাহ(২৩) অতর্কিতভাবে চুরিকাঘাত করে। আঘাত প্রাপ্ত খালাত ভাই মাটিতে লুটে পড়লে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হ্নীলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে টেকনাফ হয়ে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হামলাকারীকে জনতা আটক করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িঁতে সোর্পদ করে।
খোঁজ নিলে লোকজন জানায় দীর্ঘদিন আগে খালাত ভাইয়ের সুত্রধরে হামলাকারী আহতের বাড়িতে আসা-যাওয়া করত। এ সুযোগে খালাত ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এক সময় দুজনকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করে পুলিশ। এতে মোহাম্মদ উল্লার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি ও শাস্থি হয়। এর পূর্ব শত্রুতার জেরধরে এ ন্যক্কারজনক ঘটনার সুত্রপাত। স্থানীয় মেম্বার জাহেদ এ ব্যাপারে বলেন আমি কাজে দুরে রয়েছি। তবে চুরিকাঘাতের খবর শুনেছি।

0 Comments