Advertisement

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল


বার্তা পরিবেশক
কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ও কক্সবাজারকে ঘিরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লালিত স্বপ্নের বিশেষ এবং কক্সবাজারকে বিশ্বের অন্যতম আধুনিক পর্যটন নগরী তথা
তিলোত্তমা নগরীতে পরিণত করার সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কক্সবাজার শহর শাখার উদ্যোগে কক্সবাজার শহরে সর্বপ্রথম হিসেবে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল গতকাল বিকাল ৩টায় বিমানবন্দর সড়কস্থ এয়ারপোর্ট পাবলিক হাই স্কুল মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে এক সমাবেশ সংগঠনের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. ওসমান সরওয়ার আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তরুণ জননেতা ও সাবেক ছাত্রনেতা কায়সারুল হক জুয়েল। উক্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাস্টার মুজিবুর রহমান, মোস্তাক আহমদ, নুর আল হেলাল, জেলা যুবলীগ নেতা ইফতেখার উদ্দিন প্রমুখ।

Post a Comment

0 Comments