Advertisement

সীমান্তের মালয়েশিয়া পাচারের গডফাদার ধলু হোসেন গ্রেফতার

কাইছার পারভেজ চৌধুরী
মালয়েশিয়া মানব পাচারের গডফাদার, বহু মামলার পলাতক আসামী টেকনাফ-শাহপরীরদ্বীপের ধলু হোসেন অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। ৭ মার্চ বুধবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরন করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মাহবুবুল হক জানান, সাগর পথে অবৈধ ভাবে মালয়েশিয়া মানব পাচারকারী ধৃত ধলু হোসেনের বিরুদ্ধে টেকনাফ থানায় এ সংক্রান্ত ৪ টি মামলা রয়েছে। টেকনাফ থানার এ এস আই জাফর আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যরা
মঙ্গলবার গভীর রাতে শাহপরীরদ্বীপ বাজার পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে ধলু হোসেনকে উত্তর পাড়া এলাকা থেকে অপর দুই সহযোগী মিস্ত্রি পাড়ার মোঃ হোসেন ও পশ্চিম বাজার পাড়ার হাসন আহমদকেসহ আটক করে। তবে তার দুই সহযোগীকে কোন মামলা না থাকায় থানা হতে ছেড়ে দেওয়া হয় বলে অভিযানকারী এ এস আই জাফর আহমদ জানিয়েছেন। অবশেষে পাচারের গডফাদার ধলু হোসেন আটক হওয়ায় এলাকায় স্বস্থি ফিরে আসলে মোঃ ইসমাঈল, বুলু, ফয়েজ উল্লাহ মাঝি, নুরুল আলম মালয়েশিয়া প্রবাসী মোঃ তৈয়ুবের স্ত্রী রেহেনা, করিম উল্লাহসহ আরও বেশ ক’জন চিহ্নিত পাচারকারী গডফাদার এখনও বহাল তবিয়তে রয়েছে।
টেকনাফে বিপুল মদ-বিয়ার জব্দ
কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ। ৭ মার্চ
টেকনাফে বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ার জব্দ করেছে বিজিবি। ৭ মার্চ বুধবার ভোর সাড়ে ৫টায় উত্তর জালিয়া পাড়া বেড়ী বাঁধ সংলগ্ন এলাকা হতে সদর বিওপির জওয়ানরা ৭’শ ২০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৩০ বোতল ডিয়েব্লু বিয়ার, ২৯ বোতল ড্রাই জিন জব্দ করে। এসময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত পন্যের মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা বলে সুবেদার সিরাজুল ইসলাম জানিয়েছেন। জব্দকৃত মাদক টেকনাফ থানায় জমা করে শওকত হোসাইন বাবুইয়াসহ ৫ মাদক পাচারকারীকে আসামী করে মামলা রুজু করা হয়েছে।

Post a Comment

0 Comments