Advertisement

মহেশখালীতে রাখাইনের বাড়ি পুড়িয়ে দেয়ায় বিশ্ব মানবাধিকার সংস্থার উদ্বেগ


সংবাদ বিজ্ঞপ্তি
মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের রাখাইন পল্লীতে গত ৫ মার্চ একটি রাখাইন বাড়ি দুর্বৃত্তরা সম্পূর্ণ রূপে পুড়িয়ে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ
করেছেন বিশ্ব মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সংস্থা কক্সবাজার জেলা কমিটি। বসত ভিটা দখলের উদ্দেশ্যে ভূমিদস্যুরা এ কাজ করেছে বলে জানা গেছে। এতে করে গৃহহীন রাখাইন পরিবার খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে। এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে গৃহহীনের বাড়ি পুনঃনির্মাণে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন বিশ্ব মানবাধিকার সংস্থার কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি রফিকুল আলম মাহমুদ, সহ-সভাপতি হুমায়ুন ছিদ্দিকী ও জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট জিয় উদ্দিন, অধ্যাপক মাহমুদুল আলম মাহমুদ, কামরুজ্জামান ভুট্টো ও বাপ্পী শর্মা।
নেতৃবৃন্দ এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘনের যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।

Post a Comment

0 Comments