Advertisement

আজ রামুতে শিশু হুজুরের তাকরির


প্রেস বিজ্ঞপ্তি
আজ রামুতে মোহসীন বিন রফিকী ( ওরফে ক্বারী ওবাইদুল্লাহ- ৮ বছর বয়সী শিশু হুজুর) তাকরির পেশ করবেন। রামু উপজেলার রাজারকুল ইসলামিয় বালিকা
দাখিল মাদ্রাসার ১১ তম বার্ষিক সভায় তিনি প্রধান আকর্ষন হিসেবে তাকরির পেশ করবেন বলে আয়োজক কমিটি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহম্মদ শহীদুল্লাহ সিকদার জানান। রামু-মরিচ্যা সড়ক সংলগ্ন রাজারকুল ফরেষ্ট অফিস ময়দানে আজ ৭ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ টায় অনুষ্টিত বার্ষিক সভায় তিনি তাকরির পেশ করবেন। হাফেজ মোহসীন বিন রফিকী মাত্র ৮ বছর বয়সে ভারত ও বাংলাদেশে শিশু বক্তা হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্ঠি করেছেন। ইহা মহান আল্লাহতালার অলৌকিক দান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া উক্ত বার্ষিক সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অথিতি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রাজারকুল ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।। এতে সকল এর প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments