Advertisement

সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যার ঘটনায় উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশীরা


কক্সবাজার টুডে
রাজধানী ঢাকাতে সৌদি দূতাবাসের ভিসা সংক্রান্ত কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় সৌদি প্রবাসী বাংলাদেশীদের মাঝে নতুন করে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা
দিয়েছে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশীরা মঙ্গলবার ও বুধবার মোবাইল ফোনে যাযাদির কাছে এবং দেশে আÍীয়স্বজনের কাছে এই উৎকন্ঠার কথা প্রকাশ করেন।
সৌদি আরবস্থ কক্সবাজার বিএনপির সভাপতি ফরিদুল আলম ফারুকী জানান, বেশ কয়েক বছর ধরে সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীরা ভিসা সংক্রান্ত জটিলতায় ভোগান্তি পোহাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী সৌদি আরব সফরে এসে এই জটিলতা নিরসনের চেষ্টা চালান। কিন্তু মঙ্গলবার ঢাকায় সৌদি দূতাবাসের ভিসা সংক্রান্ত কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকান্ডের ঘটনায় এই জটিলতা আরো তীব্র হওয়ার আশংকা দেখা দিয়েছে। জিদ্দাস্থ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, হত্যাকান্ডের ঘটনায় সৌদি আরবস্থ বাংলাদেশীরা লজ্জায় পড়েছে এবং অনেকেই আতংকগ্রস্থ হয়ে পড়েছে। এই হত্যাকান্ডের ঘটনা নিয়ে প্রবাসীদের সীমাহীনভাবে বেকায়দায় পড়তে হবে বলে আশংকা তার।
তারা জানান, সৌদি আরবে ২৫ লাখ বাংলাদেশী অবস্থান করছেন। এছাড়া বাংলাদেশী পাসপোর্ট নিয়ে আরো ৫ লাখ রোহিঙ্গা (মিয়ানমারের মুসলিম নাগরিক) অবস্থান করছেন সৌদি আরবে। কোন জটিল পরিস্থিতির সৃষ্টি হলে ২৫ লাখ বাংলাদেশী ও ৫ লাখ রোহিঙ্গা সেদেশ থেকে বিতাড়িত হলে বাংলাদেশকে চরম বেকায়দায় পড়তে হবে। সৌদি আরবে কর্মরত সংবাদকর্মী নাসের চৌধুরী জানান, মঙ্গলবার ঢাকাতে সৌদি দূতাবাসের ভিসা সংক্রান্ত কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার পর স্থানীয়রা প্রবাসী বাংলাদেশীদের প্রতি বিরূপ আচরণ করছেন। এমনকি বাংলাদেশকে নিয়েও নানা কটুক্তি করছেন।
তার আশংকা, মঙ্গলবারের ঘটনার পর বাংলাদেশের ইমেজ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পূনরুদ্ধারের উদ্যোগ নিয়ে প্রবাসীদের উৎকন্ঠার অবসান ঘটাতে হবে।

Post a Comment

0 Comments