মোহাম্মদ আবুতাহের
মহেশখালীতে শত বছরের অবৈধ রাস্তা জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রের যৌথ অভিযানে গত ৭ মার্চ দখল মুক্ত হয়েছে।
সুত্রে জানা যায়, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মৌজার মাহারা পাড়া গ্রামের এম আর ,আর, আর এস ও বিএস ১নং খতিয়ানের ৪১ শতক জমি জন সাধানরের চলাচলের রাস্তা সৃজিত ছিল। এরাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত অনেক লোকজন চলাচল করেছিল। লবণ ও চিংড়ি চাষিরা মাঠে যাতায়ত করিত। বিগত ৭ বছর পূর্বে স্থানীয় একটি প্রভাবশালী মহলের প্রত্যক্ত ও পরোক্ষ সহযোগিতায় ৪১ শতক খাস জমির রাস্তাটি দির্ঘদিন ধরে অবৈধ দখলে নেই। যে রাস্তার জমিতে ঘরবাড়ি, টিউবওয়েল স্থাপন করেন। এদিকে জনস্বার্থে উক্ত ৪১ শতক জমি উদ্ধার করে জন সাধারনের চলাচলের পথটি অবমুক্ত করে। স্থানীয় আওয়ামীলীগ নেতা (অব:) প্রধান শিক্ষক মাহারা পাড়া এলাকার মৃত মজিদ আলীর পুত্র এম আক্তার কামাল প্রথমে মহেশখালী থানায়, ইউনও, এসিল্ডে পরে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করে। আবদলের বিষয়টি জনস্বার্থে বিবেচনা করে সরকার পক্ষ বাদী হয়ে মামলার রুপে গ্রহণ ও তদন্ত পূর্বক ২০১১ সালে জমিটি পুনরায় উদ্ধার করে অবৈধ দখল মুক্ত করার জন্য রায় প্রদান করে। মামলা নং ০৩/১০-১১ ইং । গত ৭ মার্চ সকাল ১০ টায় কক্সবাজার জেলা ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে মহেশখালী থানার এস আই সেকান্দর সহ একদল মহিলা পুলিশ , উপজেলা ভুমি অফিসের সহয়তায় দীর্ঘ ৭ বছর ধরে অবৈধ দখলে থাকা ৪১ শতক খাস জমিটি উদ্ধার করতে দীর্ঘ ৮ ঘন্টা ধরে উচ্চেদ অভিযান চালান । উচ্ছেদ অভিযানে বাড়ীঘরের অংশ পুকুর, টিউবওয়েল ও বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকারের খাস খতিয়ানের চলাচলের রাস্তাটিস্থানীয় আব্দু শুক্কুর গং , গোলাম কুদ্দুছ, সালেহ আহমদ ,মমতাজ আহমদ , কালা মনু দখলে রেখেছিল। ৪১ শতক জমিটি ২৬ ফুট ফুচ প্রসস্থ ও ১৫০ ফুট দৈর্ঘ । রাস্তাটি উচ্ছেধ করতে গিয়ে যার জনসাধারনের বিবেচনা করে ম্যাজিষ্ট্রেট ২৫ ফুট প্রসস্থ জায়গাটি ১০ বা ১৫ ফুট করে উচ্চেদ করে নেই। মহেশখালী তে প্রথম বারের মত আদালতের নির্দেশ ক্রমে সরকারের খাস জায়গা দখল মুক্ত করার দৃষ্ট দেখতে শতশত নারী পুরুষ ভিট জমায় । অবশেষে বিনা সংর্ঘষে উচ্ছেদ অভিযান সম্পন্ন করায় জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম জনসাধরন কে ধণ্যবাদ জানায়। উচ্চেদ বিষয়ে জনস্বার্থে আবেদনকারী উপজেলা আওমীলীগের কার্য নির্বাহী সদস্য অব: মাষ্টার আক্তার কামাল জানান, আবেদনের মাধ্যমে জনস্বার্থে সরকারের খাস জমিটি চলাচলের জন্য দখল মুক্ত করা হলে ও কিছু জায়গায় আমার বসত ভিটার ব্যক্তি মালিকাধিন খতিয়ান ভুক্ত জমিতে পরিমাপ করা হয়েছে।

0 Comments