জাহাঙ্গীর আলম
অগ্নিকান্ডে ভস্মিভূত টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের ৭/৮টি পরিবারের শতাধিক নারী-পুরুষ এখনো রয়েছেন খোলা আকাশের নিচে। সরকারি ভাবে তাদের
জন্য বরাদ্ধ হয়নি এক সিঁকি ত্রাণ। জানা গেছে, হোয়াইক্যংয়ের সাতঘরিয়া পাড়া এলাকায় সংঘটিত অগ্নিকান্ডের পর স্থানীয় এমপি, রাজা শাহ আলম ও ইউনিয়ন পরিষদ কিছু সহযোগিতা করেছিলেন। কিন্তু ক্ষতিগ্রস্তদের জন্য তা ছিল অপ্রতুল। ঘটনার পর উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানসহ অনেকেই গিয়েছিলেন দেখতে। ওই সময় তারা সকলেই সরকারি বেসরকারি সহযোগিতার কথা দিলেও কালের আবর্তনে তা ভুলে যাওয়ার বাস্তবতা দৃশ্যমান হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত শতাধিক নারী-পুরুষ বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছেন। সন্তান সন্ততি নিয়ে তারা রয়েছেন দারুন কষ্টে। আগামী বর্ষার আগেই মানবিক কারণে অন্তত তাদের জন্য একটা কিছু করতে না পারলেই নি:সন্দেহে দায়বদ্ধ থাকবে আমাদের সমাজ ব্যবস্থা।

0 Comments