এসএম হান্নান শাহ
পেকুয়ার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনায় বসতভিটার মাঝে রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন
উল্টো জমি মালিকসহ ৫জনের বিরুদ্ধে চকরিয়া উপজেলা জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশী মামলা দায়ের করেছে।
স্থানীয় ছালেহ আহমদের ছেলে আবুল কাশেম জানান, ২০দিন পুর্বে একই গ্রামের তাজুম উদ্দিনের কাছ থেকে মগনামা মৌজার বিএস ৮৪৪ খতিয়ানের বিএস ৪২৪২, ৪২৪৪ দাগের ৪গন্ডা জমি ক্রয় করেন। ১৪৩৯ নং দলিল মুলে রেজিষ্ট্রির মাধ্যমে ১লাখ টাকা পরিশোধ করেন। তিনি জমি ক্রয়ের পর বসতভিটা করেছেন। তার এ বসতভিটার মাঝে রাস্তা নির্মাণের জন্য উল্টো বিক্রেতার ভাই নেজাম উদ্দিনসহ সহযোগীরা অপচেষ্টা চালাচ্ছে। এঘটনায় পেকুয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বর্তমানে এটি থানায় তদন্তাধীন রয়েছে। আবুল কাশেম অভিযোগ করেছেন, থানার ওই তদন্ত উপেক্ষা করে দখলবাজ প্রতিপক্ষ ৪মার্চ চকরিয়া উপজেলা জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেছে। বর্তমানে তাকে বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে বলেও তিনি দাবি করেন। এব্যাপারে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 Comments