কক্সবাজার নিউজ ডট কম
অবহেলিত ঈদগড়- বাইশারীর জনগোষ্টি দুই-তৃতীয়াংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করার ফলে ৬৫ শতাংশ মানুুষ অপরিছন্ন পরিবেশ, অজ্ঞাত ও
দরিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে দিনাতিপাত করছে। এদের মধ্যে অধিকাংশই শিশু-কিশোর, গর্ভবতী ও প্রসূতী মা পুষ্ঠিহীনতায় আক্রান্ত হয়ে দূর্বিসহ জীবন যাপন করছে। একটি বেসরকারী উন্নয়ন সংস্থা ঈদগড়- বাইশারীর প্রত্যন্ত অঞ্চল তৃণমূল পর্যায়ে জরিপ চালিয়ে এ তথ্য সংগ্রহ করে। বিশ্বের পর্যটন নগর কক্সবাজার জেলা ও বান্দরবান জেলার অবহেলিত এ জনপদের ৮৫ শতাংশ মানুষ পুূষ্ঠিহীনতার অভাবে আক্রান্ত হয়ে পড়েছে। পুষ্ঠিহীনতার কারণে রাতকানা রোগ সহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হলেও অর্থনৈতিক সংকটের কারণে সু-চিকিৎসার অভাবে শিশু -কিশোর অকালে ঝরে যচ্ছে। ঈদগড়- বাইশারীর সচেতন মহল মনে করেন, সরকারের পাশাপাশি এনজিও সংস্থা গুলো পুষ্টি কার্যক্রমের উপর যদি একটু গুরুত্ব দেয় তাহলে ঈদগড়-বাইশারীর হত দারিদ্র জনগোষ্টির পুষ্টিহীনতার অভাব অনেক কমে আসবে। পাশাপাশি দারিদ্র সীমার নিচে বসবাসকারী লোকেরা সুস্থ, সুন্দর, সুখি সমৃদ্বশালী পরিবার তথা দেশ কঠন করতে পারবে। এ ব্যাপারে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের নিকট জানতে চাইলে জানান, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা পুষ্টিহীনতা দুর করতে প্রচুর প্রদক্ষেপ হাতে নিয়েছে। যার বাস্তবায়ন প্রত্যন্ত অঞ্চলে দেখা যাচ্ছে। এছাড়া সরকার জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা, নতুন কমিউনিটি ক্লিনিক তৈরী করে সারা দেশে স্বাস্থ্য সেবার জন্য আরো লোক নিয়োগ দিয়ে হত দারিদ্র জনগোষ্টিকে স্বাস্থ্য সম্মত ও সুখি সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে বদ্ধ পরিকর।

0 Comments