Advertisement

রামুতে পৃথক ঘটনায় ২ খুন


হাসান তারেক মুকিম
কক্সবাজারের রামুতে শ্বাশুড় বাড়িতে জামাই ও সৎ ভাইয়ের হাতে যুবক খুন হয়েছে। পৃথক হত্যাকান্ডে নিহতরা হলেন, রামু উপজেলার রশিদনগর উত্তর কাহাতিয়াপাড়ার মমতাজ
মিয়ার ছেলে নুরুল আমিন (৩০) এবং জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্বপাড়ার মৃত সোলেমান সিকদারের ছেলে যুবলীগ নেতা ওসমান সরওয়ার আলম।
জানা গেছে, গত শুক্রবার বৃহষ্পতিবার রাত ১০ টায় উপজেলার রশিদনগর ইউনিয়নের উত্তর কাহাতিয়াপাড়ায় ধানক্ষেতে নুরুল আমিনের মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে রামু থানার এএসআই আবুল কাশেম ধান ক্ষেত থেকে নুরুল আমিনের মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, তার মাথা ও শরীরে ধারালো দা’য়ের আঘাতের চিহ্ন রয়েছে। শাশুর বাড়ির লোকজনের সাথে নুরুল আমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও হয়। এ বিরোধের জের ধরে নুরুল আমিনকে হত্যা করা হয়েছে বলে নুরুল আমিনের পরিবার ও স্থানীয়রা দাবী করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান, নুরুল আমিনের পরিবার।
এদিকে রামু উপজেলা যুবলীগের প্রচার বিষয়ক সম্পাদক ওসমান সরওয়ার আলমকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, সাধারন সম্পাদক নীতিশ বড়–য়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান ভূট্টো সহ দলের নেতাকর্মীরা।

Post a Comment

0 Comments