Advertisement

নুরুল ইসলাম হেলালী দিনকালের স্টাফ রিপোর্টার

বার্তা পরিবেশক
কক্সবাজারের প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম হেলালী দেশের অন্যতম জাতীয় দৈনিক দিনকালের কক্সবাজার জেলা প্রতিনিধি পদোন্নতি পেয়ে স্টাফ রিপোর্টার হয়েছেন। তিনি দীর্ঘ ১০ বছর ধরে এই পত্রিকার কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নুরুল ইসলাম হেলালী কর্মজীবনে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সৈকতে দীর্ঘদিন কাজ করেছেন। পাশাপাশি কক্সবাজার প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসেবে কয়েকদফা দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে সাংবাদিক নুরুল ইসলাম হেলালী এক বিবৃতিতে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এছাড়াও তিনি এই পদোন্নতির জন্য দৈনিক দিনকাল সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী, প্রকাশক তারেক রহমান, বার্তা সম্পাদক, মফস্বল সম্পাদক, চীফ রিপোর্টারসহ পত্রিকার সকল কর্মকর্তা-কর্মচারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তিনি সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের জন্য সাংবাদিক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনসহ সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Post a Comment

0 Comments