Advertisement

পিএমখালীতে এমপি কাজলের ব্যতিক্রমী মতবিনিময়

মতিউল ইসলাম
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে সর্বস্তরের সাধারণ মানুষের সাথে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা করলেন সদর-রামু আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা
লুৎফুর রহমান কাজল। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত স্থানীয় জুমছড়ী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে  অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় ইউনিয়নের ৯ ওয়র্ডের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও বক্তব্য দিতে দেওয়া হয়নি কাউকে। কথা বলার সুযোগ ছিল কেবল সাধারণ মানুষের।
মতবিনিময় সভায় উপস্থিত এলাকার বিভিন্নস্তরের প্রায় ৫শ মানুষের কাছে জানতে চাওয়া হয়, বিএনপি নেতৃবৃন্দ সাধারণ মানুষের উপর কোন অত্যচার-নির্যাতন করছে কীনা, এমপির কোটা থেকে বরাদ্দ টিআর ও কাবিখা প্রকল্পের চাল/গম আত্মসাৎ করেছে কীনা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কীনা। প্রত্যুত্তরে সাধারণ মানুষ নেতিবাচক উত্তর দেন। এসময় এমপি কাজল এলাকার মানুষের অভিযোগ-অনুযোগও শ্রবণ করেন। এলাকার লোকজন এমপির কাছে অভিযোগ করেন, এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার জন্য সাহায্য চেয়ে আবেদন করার পরও এখনও পায়নি। প্রত্যুত্তরে এমপি কাজল এলাকার লোকজনকে আশ্বস্ত করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ছৈয়দ নূর সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তৃতা করেন, মাষ্টার ফয়েজ আহমদ, মৌলানা নূর আহমদ, মাষ্টার আবু তাহের, শামশুল হক চৌধুরী, জালাল আহমদ সওদাগর, মৌলানা র্ফরুখ আহমদ, মৌলানা নুরুল কবির, মৌলানা ছৈয়দ নূর, মৌলানা জাকের, ডাঃ হারুন, মোহাম্মদ আলম নূর, ফকির চাঁন্দ, আইয়ুব খান মেম্বার, হাজী গুরা মিয়া, ঈমাম শরীফ মেম্বার, নজমুল হুদা, দিদারুল আলম, মোক্তার আহমদ, ফয়েজ আহমদ, শমশু সওদাগর, আমির হামজা, শাহ আলম, রাহামত উল্লাহ্, মুজিবুল হক, ছাবের আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুল হক মিয়াজী, পিএমখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মমতাজ আহমদ, মফিজ উদ্দিন, নুরুল হুদা, আবদু রহীম, মোবারক আলম, আবদু শুক্কুর, হানিফ মেম্বার, মনির উদ্দিন, মোহাম্মদ আলম, আবদুল্লাহ্, মোহাম্মদ ছৈয়দ নূর, ফরিদুল আলম বাবুল, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাছন প্রকাশ (মাছন), মোহাম্মদ আবদুল্লাহ্, আজিজুল হক, ডাঃ জামাল উদ্দিন, বেদারুল আলম, মমতাজুল হক, মোহাম্মদ মুবিন, নিশাত মোহাম্মদ চৌধুরী, জিয়াউল হক, আবছার, নুরুল হক, লিয়াকত আলী ওসমানী, আয়াত উল্লাহ্, আবুল কালাম, ইউনিয়ন ছাত্রদল আহবায়ক কেফায়েত উল্লাহ্, যুগ্ম-আহবায়ক বেলাল উদ্দিন, আবছার প্রমূখ।
এ ব্যাপারে জানতে চাইলে এমপি লুৎফুর রহমান কাজল বলেন, আমরা বিএনপি নেতৃবৃন্দ তৃণমূল জনগণের বক্তব্য শুনে আরো পরিশুদ্ধ হতে চাই।
তিনি জানান, এই ধরনের ব্যতিক্রমী মতবিনিময় সভা এই আসনের বাকী ইউনিয়নসমূহেও পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

Post a Comment

0 Comments