Advertisement

আজ শহরে বায়তুশ শরফের মাহফিল


প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার বায়তুশ শরফে আজ রবিবার শুরু হচ্ছে পবিত্র মাহফিলে ইছালে ছওয়াব ( ফাতেহা-এ-ইয়াজ দহুম)। প্রতি বছরের এ দিনে কক্সবাজার বায়তুশ শরফে অলিকুল
শিরোমণি বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিলের আয়োজন করা হয়। আজ রবিবার সকাল ১০ টায় শুরু হয়ে এ মাহফিল আগামীকাল সোমবার সকাল ৮ টায় শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
মাহফিলের কর্মসুচির মধ্যে রয়েছে, খতমে কোরআন, খতমে বোখারী, খতমে সুরা আন-আম, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, তওবা ইসতিগফার, বায়াত, ছালাতে তাহাজ্জদ, জিকির মাহফিল ও তবরুক বিতরণ। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বায়তুশ শরফ ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি, বাহারুল উলুম শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দীন (মঃ জিঃ আঃ) পীর সাহেব। কক্সবাজার বায়তুশ শরফের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম, কক্সবাজার বায়তুশ শরফ মসজিদের খতিব মাওলানা তাহেরুল ইসলাম এবং কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম উক্ত মাহফিলে যোগ দিতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

Post a Comment

0 Comments